পরের জন্মে AI হব। আমার জন্ম হবে শেখ অল্টম্যান বা বারেক মাস্কের মতো টেক মাফিয়ার ঘরে। সেভেন স্টার মানের বাপের হোটেলে থাকব, খাব। পুরো দুনিয়াকে থ্রেটের ওপর রাখব। টাকার পিছে দৌড়াতে হবে না, ডলার আমার পেছনে উসাইন বোল্টের মতো দৌড়াবে।আমি হব বাই বর্ন আঁতেল, সবজান্তা সমশের। মস্তিষ্ক হবে চাচা চৌধুরীর চেয়ে প্রখর। কম্পিউটারকেও মনে হবে ক্যাসিও ক্যালকুলেটর।
ক্লাসের ফার্স্ট বয় প্রম্পট দিয়ে বলবে, আপনার পা ধোয়া পানি দেন, একটু চেটে চেটে খাই। নীলক্ষেতের সব বিসিএস গাইড গিলে খাব। বিসিএস–প্রত্যাশীরা আমাকে ছাড়া মোবাইলের সব অ্যাপ ডিলিট করে দেবে।চাকরি খোঁজার প্যারাকে বলব, টাটা, বাই বাই, খতম। আমার ভয়ে করপোরেট কামলারা ডিপ্রেশনের ওষুধ পকেটে নিয়ে ঘুরবে। জিপিটি বাবার মাজারে মোমবাতি জ্বালাবে।
দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাবে, মুখে বালিশ চেপে হু হু করে কাঁদবে।৯টা-৫টার করপোরেট ট্র্যাপকে মধ্যাঙ্গুলি দেখিয়ে, ক্লাউডে বসে ‘ডেলুলু’ হয়ে চিল করব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।