advertisement
advertisement

ডারবানে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, জয়ের সুবাস অস্ট্রেলিয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
ডারবানে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, জয়ের সুবাস অস্ট্রেলিয়ার

আউট হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা

advertisement

অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের মাঠ ছাড়ার দৃশ্যটা ছিল একটু অন্য রকম।ইতিহাস বলছে, ততক্ষণে ডারবান টেস্ট থেকে প্রায় ছিটকে গেছে প্রোটিয়ারা। ৪২১ রানের লক্ষ্য সামনে। এত রান তাড়া করে তারা জিতে গেলে সেটি হয়ে যাবে বিশ্ব রেকর্ডই। চতুর্থ ইনিংসে তাই ব্যাটিংয়ে নামার চাপে কোথায় প্রোটিয়াদের কাঁধ ঝুলে যাবে, তা না, অধিনায়ক টেম্বা বাভুমা কিনা পিঠ চাপড়ে দিচ্ছিলেন সতীর্থদের!

হয়তো অসম্ভবের লক্ষ্যের দিকে ছোটার আগে সতীর্থদের একটু হালকা রাখতে চেয়েছেন বাভুমা।তাতে কতটা লাভ হয়েছে, তা একটা প্রশ্ন বটে। চতুর্থ দিনের খেলা শেষে এখনই বলে দেওয়া যায় ডারবানে হারের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১০২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে তারা। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া লক্ষ্য থেকে এখনো ৩১৯ রানে পিছিয়ে বাভুমার দল।

ক্রিজে আছেন এইডেন মার্করাম (৪৫*) ও উইয়ান মুল্ডার (৫*)।এখান থেকে জয় দূরের কথা, আগামীকাল তিন সেশন ব্যাট করে ড্র করাটাই প্রায় অসম্ভব ব্যাপার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর