জামালপুরে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধারের খবর শোনে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে
বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে ঝোপে পড়ে যান তিনি। এরপর কেটে যায় তিন দিন। স্বজনেরা খুঁজেও তাঁর সন্ধান পাননি। অবশেষে আজ সোমবার সকালে ওই ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাওয়া যায় ওই নারীর মরদেহ। এ ঘটনায় মোটরসাইকেলচালক এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে।
নিহত গৃহবধূর রোজিনা আক্তার (৩০)। ওই গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামী ইয়াকুব আলী পেশায় কৃষক। গ্রেপ্তার যুবকের নাম মো. সোহান (২০)। তিনি উপজেলার বাট্টাজোড় এলাকার নূর আলমের ছেলে।স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশের ভাষ্য, গত শুক্রবার দুপুরের পর থেকে রোজিনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না।
এর মধ্যে আজ সকালে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।