advertisement
advertisement

গুলিবিদ্ধ হয়ে খালে পড়ে যাওয়ার পর ‘ডাকাত সরদার’কে আবার গুলি করে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
গুলিবিদ্ধ হয়ে খালে পড়ে যাওয়ার পর ‘ডাকাত সরদার’কে আবার গুলি করে হত্যা

গুলিতে ‘ডাকাত সর্দার’ সাহেব আলী নিহতের পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায়

advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৫০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তাঁকে গুলির ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর আটি ওয়াপদা এলাকায় সাহেব আলীর বাড়ি। পুলিশের তথ্যানুযায়ী, সাহেব আলী তালিকাভুক্ত শীর্ষ ডাকাত সরদার।

তাঁর বিরুদ্ধে হত্যা–ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তাঁকে ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে গিয়ে র‍্যাব ও পুলিশের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকে সাহেব আলী পলাতক ছিলেন।

শেষ পর্যন্ত নিজের সহযোগীদের ছোড়া গুলিতে সাহেব আলী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, বউবাজার এলাকায় কয়েকজনের মধ্যে মারামারির এক পর্যায়ে এক ব্যক্তি সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর