advertisement
advertisement

মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন

মোংলা বন্দর

advertisement

মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে চীনের কাছ থেকে ৩৪ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। চীনা মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি আরএমবি। আর বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। চীনের এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক সরকারকে এই ঋণ দেবে। এ জন্য গত শনিবার ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে সরকার।

গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ইআরডি জানিয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই চুক্তি হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীন এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন থিয়ান চুক্তিতে সই করেন।চীনের ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের মাধ্যমে প্রয়োজনীয় আধুনিকায়ন হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর