advertisement
advertisement

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার

বাসসের নতুন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার

advertisement

কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।বাসসের খবরে বলা হয়, নতুন পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন।

তাঁরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান; ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মতিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাসসের পরিচালনা পর্ষদে নাম দেখে আমি বিস্মিত হয়েছি।

কেউ আমার সঙ্গে কথা না বলেই নাম দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর