জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ আর্টক্যাম্পে শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমার আঁকা চিত্রকর্ম দেখছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। পাশে জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। সোমবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে
মুক্ত উদার আকাশছোঁয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে তার একটি ডানা। আর পা জড়িয়ে ধরেছে কঠিন পাথুরে জমিন। শিল্পী অমল আকাশ ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকছিলেন ছবিটি। পাশেই নাজিয়া আন্দালিব প্রিমা তাঁর ক্যানভাসে ফুটিয়ে তুলছিলেন এমন এক তরুণের মুখচ্ছবি, যেখানে প্রকাশিত হয়েছে জুলাই গণ–অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর প্রতিরোধ, প্রতিবাদ, সাহস, শোক ও যন্ত্রণার অভিব্যক্তি।
তাঁদের মতো আরও অনেক শিল্পী রংতুলিতে মগ্ন ছিলেন জুলাইয়ের স্মৃতিকে মূর্ত করে তুলতে। সোমবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আর্টক্যাম্প। ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ নামের এই আর্টক্যাম্পে দেশের খ্যাতনামা প্রবীণ ও নবীন প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীরা অংশ নেন। জাদুঘরের পূর্ব প্রান্তে জলাধারের পাশের মাঠে ছাউনি টাঙিয়ে আর্টক্যাম্পের আয়োজন করা হয়।
তবে শিল্পীদের কেউ কেউ জাদুঘরের বিশাল অঙ্গনে নিজেদের পছন্দমতো স্থানে বসেও ছবি আঁকেন।সকাল ১০টা থেকে আর্টক্যাম্পে ছবি আঁকার পর্ব শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।