advertisement
advertisement

এক গিটারেই সিডনির শ্রোতাদের মন জয় করলেন নন্দিতা–শুভেন্দু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
এক গিটারেই সিডনির শ্রোতাদের মন জয় করলেন নন্দিতা–শুভেন্দু

সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা

advertisement

মঞ্চে দুই শিল্পী, সঙ্গে শুধু একটি অ্যাকুস্টিক গিটার। গিটারের সুরে ভেসে আসছে একের পর এক পরিচিত গান। কখনো শ্রোতারাও গলা মেলাচ্ছেন, কখনো নীরবে শুনছেন। গানের ফাঁকে চলছে আড্ডা। এমনই এক অন্তরঙ্গ সংগীতসন্ধ্যা উপহার দিলেন কোক স্টুডিও বাংলার পরিচিত কণ্ঠ সানজিদা মাহমুদ নন্দিতা ও সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভ।গত শনিবার সন্ধ্যায় সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে তাঁদের গান শুনতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা।

এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হলো দুই শিল্পীর যৌথ সংগীত উদ্যোগ ‘মোজি অ্যান্ড কোং’-এর প্রথম আন্তর্জাতিক সফর।বড় কোনো বাদ্যযন্ত্রের দল নেই, নেই জমকালো মঞ্চায়োজন। গানই ছিল সন্ধ্যার মূল আকর্ষণ। শিল্পীদের সঙ্গে শ্রোতাদের দূরত্বও যেন কমিয়ে দিয়েছিল আয়োজনের ঘরোয়া আবহ। মিলনায়তনভর্তি দর্শকের সামনে নন্দিতা ও শুভেন্দু একের পর এক গান পরিবেশন করেন। মাঝেমধ্যে শ্রোতাদের সঙ্গে কথাও বলেন।

পরিচিত গান, স্মৃতিচারণা আর কথোপকথনে এগিয়ে চলে পুরো আসর।আগের রাতে সিডনিতে বৃষ্টি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর