advertisement
advertisement

সবুজের যত্নে সুখপাড়ার পানচাষি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
সবুজের যত্নে সুখপাড়ার পানচাষি

মুখে ছন নিয়ে পানগাছ বাঁধতে মনোযোগী চাষি

advertisement

পৌষ মাস বাদে বছরের ১১ মাসই সতেজ পান সংগ্রহ করা যায় পানের বরজ থেকে। উপযুক্ত পরিচর্যা পেলে একটি পানগাছ ১০ থেকে ১২ বছর বাঁচে। পাটখড়ির ছাউনি আর বছরে দুবার ‘পাইট বাঁধা’র (বাঁশের ফালি দিয়ে গাছ বাঁধা) মধ্য দিয়ে চলে বরজের নিবিড় যত্ন। সপ্তাহে এক দিন পান তুলে তা বাজারজাত করেন চাষিরা। খরচ বাদে প্রতি বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় হয়।

যশোরের অভয়নগর উপজেলার সুখপাড়া এলাকার পানের বরজ ও চাষিদের কর্মমুখর জীবনের গল্প নিয়ে এই ছবির আয়োজন।মুখে ছন নিয়ে পানগাছ বাঁধতে মনোযোগী চাষিবরজে পানগাছের যত্ন করছেন তাঁরা পান তুলছেন চাষি লতা পানগাছ বাঁশের চিকন লাঠিতে বাঁধছেন তিনি পোকামাকড় দমনে কীটনাশন দিচ্ছেন চাষি বরজে সরু পথের দুই পাশে সারি সারি পানগাছ সদ্য তোলা পান হাতে চাষি গুছিয়ে নেওয়া সদ্য তোলা পান মাথায় করে হাটে বিক্রি করতে যাচ্ছেন তিনি

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর