ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ, ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চড়া দাম ধরে রাখতে কৌশল পাল্টাচ্ছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে দেশটি এখন নতুন কৌশলে হামলা চালাচ্ছে।
ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে তেহরান।ওয়াশিংটনের ওপর ভূরাজনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে তারা এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হতো।ইরানের ক্রমাগত হুমকি ও হামলার কারণে বর্তমানে এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেশ চড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।