ছবি: এআই/বন্ধুসভা
আমাদের পাথরঘাটা জেলেপাড়ার বাসার কাছে একটা খাল আছে। সেই খালের ওপর সাঁকো, পিচঢালা বড় রাস্তা দিয়ে হেঁটে গেলে কুড়ি মিনিটে কর্ণফুলী নদীতে পৌঁছে যাওয়া যায়। কর্ণফুলীতে জোয়ার এলে খাল কানায় কানায় পূর্ণ হয়। ছোট ছোট মাছ ধরা একটা–দুটো নৌকা এই খালের ওপর দিয়ে নিয়মিত ভেসে যায়। বিকেলে স্কুল থেকে ফিরে কখনো কখনো ব্রিজে গিয়ে দাঁড়াতাম। ব্রিজের নিচে নৌকা বেঁধে রাখা মাঝির সঙ্গে এটা–সেটা কথা বলে ভাব করার চেষ্টা করতাম।
এখানে নৌকা বেঁধে মাঝি মূলত জাল ঠিক করে নিত। এরপর কর্ণফুলীতে গিয়ে সেই দীর্ঘ জাল পাতবে।শরৎ এলে খালের দুধারে কাশফুল ফুটে ভরে যেত। জেলেপাড়ার ছোট ছেলেদের দেখতাম সেখান থেকে কাশফুল নিয়ে এসে আমাদের বাসার একেবারে সামনে জেলেপাড়ার মন্দিরের গেটে লাগিয়ে রেখেছে। এই মন্দিরের ভেতরেই পূজার দু–আড়াই মাস আগে থেকে দুর্গাপ্রতিমা তৈরি শুরু হয়ে যেত। সেই প্রতিমার কাঠামোর পেছনে কেউ এসে লাগিয়ে দিত কাশফুল।
প্রতিমা তৈরির শুরুর দিন থেকেই আমাদের মনের মধ্যে পূজা পূজা আনন্দের ভাব জেগে উঠত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।