advertisement
advertisement

এক ওভারে ৫ উইকেট—আল–আমিনের পথ ধরে এবার লিকক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
এক ওভারে ৫ উইকেট—আল–আমিনের পথ ধরে এবার লিকক

এক ওভারে ৫ উইকেট নিয়েছেন চ্যাড লিকক

advertisement

পথটা প্রথম দেখিয়েছেন বাংলাদেশের আল–আমিন হোসেন। অন্তত স্বীকৃত টি–টুয়েন্টি যেটিকে বলা হয়, সেই ক্রিকেটে। এক ওভারে বল হয় ৬টা। পাঁচটাতেই উইকেট পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। বছরের ৩৬৫ দিনই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে টি–টুয়েন্টি চলার এই রমরমা সময়েও কীর্তিটা তাই বিরলই।এবার এক ওভারে ৫ উইকেট নেওয়ার সেই বিরল কীর্তিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লিকক।

সিএসএ প্রো২০ কাপে কাল টাইটানসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন নাটাল–ইনল্যান্ডের এই পেসার।পিটারমারিৎসবার্গে ম্যাচটিতে লিকক শেষ পর্যন্ত পেয়েছেন ২৬ রানে ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার পথে তিনি গড়েছেন টানা চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও।লিকক রেকর্ডটি গড়েছেন টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে। প্রথম বলে লেউস দু প্লয়িকে ফিরিয়ে শুরু। দ্বিতীয় বলে অবশ্য উইকেট পাননি।

তবে তৃতীয় থেকে ষষ্ঠ—এই টানা চার বলে আউট করেন দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্যান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর