শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বিজ্ঞানী জেবা ইসলাম সেরাজ। ১৪ অক্টোবর, বুধবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ‘মিট বাংলাদেশি সায়েন্টিস্টস’ শিরোনামে এটি আয়োজিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন।অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসা বাড়ানো এবং গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা।
পাশাপাশি দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি কথা বলা ও তাঁদের কাছ থেকে গবেষণার বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ তৈরি করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। তিনি শিক্ষার্থীদের সামনে নিজের বিজ্ঞানী হয়ে ওঠার গল্প এবং গবেষণার নানা দিক তুলে ধরেন।
পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন।আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়, মোট পদক ১৫টিআলোচনায় জেবা ইসলাম সেরাজ শিক্ষার্থীদের চারপাশের নানা বিষয় নিয়ে কৌতূহলী হতে এবং প্রশ্ন করতে উৎসাহিত করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।