advertisement
advertisement

ইংরেজি লেখার মান বাড়াবে যে দুটি অ্যাপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
ইংরেজি লেখার মান বাড়াবে যে দুটি অ্যাপ

advertisement

বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট, গবেষণা বা প্রকল্পপত্র (প্রজেক্ট পেপার) তৈরির কাজে শিক্ষার্থীরা এআই–চালিত বিভিন্ন রাইটিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছেন। এর মধ্যে বিশেষ করে গ্রামারলি ও কুইলবট দুটি ওয়েবসাইট শিক্ষার্থীদের মধ্যে দারুণ জনপ্রিয়। তবে দুটির কাজের ধরন ও মূল উদ্দেশ্য ভিন্ন। মূলত লেখার ব্যাকরণগত নির্ভুলতা, বাক্য গঠন ও ধাঁচ ঠিক করার জন্য গ্রামারলি সেরা।

কোনো লেখাকে নিজের ভাষায় নতুন করে গুছিয়ে লেখা (প্যারাফ্রেইজিং), সংক্ষেপকরণ বা দ্রুত নিবন্ধ পুনর্লিখন করার ক্ষেত্রে কুইলবটের জুড়ি নেই।গ্রামারলি (grammarly.com) কাজ করে মূলত একজন অভিজ্ঞ বানান পরীক্ষকের (প্রুফ রিডার) মতো।

এটি বানানের ভুল, বিরামচিহ্নের ব্যবহার এবং বাক্যের স্পষ্টতা বাড়াতে সাহায্য করে, যা একাডেমিক লেখার মান বহুগুণ বাড়িয়ে দেয়।অন্যভাবে কুইলবট (quillbot.com/) কাজ করে একজন লেখার সহকারী হিসেবে; এতে রয়েছে স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, ফরমাল ও ক্রিয়েটিভের মতো সাতটির বেশি মোড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর