অনুপমা পরমেশ্বরন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দুই বছর ধরে মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। হারিয়েছিলেন আত্মবিশ্বাস, বদলে গিয়েছিল নিজের সম্পর্কে ধারণাও। অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। থেরাপি ও আত্মোপলব্ধির মধ্য দিয়ে এখন নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি। এই নতুন অধ্যায়ের নাম দিয়েছেন ‘অনুপমা ২.০’। ইচ্ছা, আত্মবিশ্বাস ও স্বতন্ত্র পরিচয় হারিয়ে যেতে শুরু করে, তা অনেক সময় বুঝে ওঠাও কঠিন।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের জীবনের গত দুই বছর কেটেছে এমনই এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সম্পর্কের অভিঘাত তাঁকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ অনুষ্ঠানে অনুপমা তাঁর অতীত সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী নিজেই সেই অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বলে বর্ণনা করেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলা এই অভিজ্ঞতার প্রভাব পড়েছিল তাঁর শরীর, মন, আত্মপরিচয় এমনকি অভিনয়জীবনেও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।