বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের কটন বা তুলার তৈরি সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা চাইলেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। তাঁরা বলেছেন, সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি সংকটময় পরিস্থিতি তৈরি করেছে।
এই সিদ্ধান্তে পোশাক খাতের কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দিয়েছে।
ইতিমধ্যে বিদেশি ক্রেতারা ভারত ও মিসরের মতো দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থানান্তর করছে।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে বন্ড সুবিধায় সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।