advertisement
advertisement

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান আইএফজের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান আইএফজের

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)

advertisement

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের দ্রুত এবং বিশদ তদন্তের আহ্বান জানিয়েছে ব্রাসেলসভিত্তিক সংগঠনটি।শুক্রবার আইএফজের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের সহযোগী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সঙ্গে মিলে লুৎফুজ্জামান ফকির হত্যার নিন্দা ও তদন্তের আহ্বান জানিয়েছে আইএফজে।আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঙ্গার বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের এই নৃশংস হত্যাকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ এক আঘাত। দেশে গণতান্ত্রিক উত্তরণ চলছে। এরপরও সাংবাদিকদের ওপর অপরাধের ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি রয়ে গেছে।

ফলে গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশ এখনো বিপজ্জনক একটি জায়গা।আইএফজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর