advertisement
advertisement

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকেরা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা।আজ রোববার বেলা তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুনশিক্ষকদের তিন দফা দাবি হলো—সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনটি দাবি বাস্তবায়নের কথা বলা হয়েছিল।

তবে প্রায় এক বছর পার হলেও এসব দাবির কোনোটিই বাস্তবায়িত হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর