advertisement
advertisement

তিতুমীর কলেজেই শিক্ষক হয়ে ফিরেছেন আল আমীন, এখন যুক্তরাষ্ট্রে করছেন পিএইচডি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
তিতুমীর কলেজেই শিক্ষক হয়ে ফিরেছেন আল আমীন, এখন যুক্তরাষ্ট্রে করছেন পিএইচডি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ডে ভ্যালিতে পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন মো. আল আমীন মিয়া

advertisement

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ডে ভ্যালিতে পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন মো. আল আমীন মিয়াএকদিন যে ক্লাসে বসে গণিত শিখেছেন, সেখানেই শিক্ষক হয়ে ফিরবেন, কখনো ভাবেননি মো. আল আমীন মিয়া। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাবেন, সেটাও তাঁর ভাবনায় ছিল। গণিতের প্রতি ভালোবাসাই তাঁর পথ ঠিক করে দিয়েছে। ছাত্রজীবনে প্রতি রোববার প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ পড়তেন।

অন্যের সাফল্যের গল্প পড়ে ভাবতেন, একদিন হয়তো তাঁর জীবনও কাউকে স্বপ্ন দেখতে সাহস জোগাবে। সেই দিনটা কি চলেই এল? সরকারি তিতুমীর কলেজে গণিত বিভাগে পড়েছেন তিনি। এরপর ৩৫তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেন নিজের বিভাগেই। এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস রিও গ্র্যান্ডে ভ্যালিতে (ইউটিআরজিভি) পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন মো. আল আমীন মিয়া।

পিএইচডি করতে যাওয়ার আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর