advertisement
advertisement

নলকূপে ঘোলা ও লবণাক্ত পানি, যে ধরনের ঝুঁকিতে মানুষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ণ
নলকূপে ঘোলা ও লবণাক্ত পানি, যে ধরনের ঝুঁকিতে মানুষ

advertisement

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গার হাউজিং কলোনি রোডের একটি চারতলা ভবনে ছয়টি পরিবারের বসবাস। এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি পৌঁছায় না। তাই পানির জন্য প্রায় ১২০ ফুট গভীর নলকূপ বসিয়েছেন ভবনের মালিক মোহাম্মদ সায়েম। কিন্তু সেই পানিও পান করা যায় না। সায়েম প্রথম আলোকে বলেন, ‘নলকূপ থেকে ঘোলা ও লবণাক্ত পানি ওঠে। পান ও রান্নার জন্য জারের পানি কিনতে হয়। পানির বড় কষ্টে আছি। এলাকার সবার একই অবস্থা।’শুধু উত্তর পতেঙ্গা নয়।

উত্তর ও দক্ষিণ পতেঙ্গা, কাটগড়সহ নগরের ১০টি এলাকা ঘুরে নলকূপের পানি নিয়ে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও পানি লবণাক্ত, কোথাও ঘোলা বা লালচে। অনেক পরিবার পান ও রান্নার জন্য জারের পানি কিনছে।বাসিন্দাদের এই অভিজ্ঞতার পাশাপাশি সাম্প্রতিক গবেষণায় চট্টগ্রামের ভূগর্ভস্থ পানিতে বিভিন্ন ধাতুর দূষণের চিত্র উঠে এসেছে।

কোনো কোনো নমুনায় আয়রন, ম্যাংগানিজ, ক্যাডমিয়াম, আর্সেনিক ও ক্রোমিয়ামের মাত্রা খাবার পানির নির্ধারিত সীমা ছাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর