জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু, আবেদন ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজগুলোয় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর ২০২৬) থেকে অনলাইনে প্রাথমিক শুরু হওয়া আবেদন চলবে ১৫ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। এ ভর্তি কার্যক্রমের আওতায় বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি এক হাজার টাকা। আবেদনকারীকে ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আবেদন ফি জমা দিতে হবে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ ডিসেম্বর।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদনএ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড), মাস্টার অব এডুকেশন (এমএড), মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড), মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম এবং বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।