advertisement
advertisement

ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না

advertisement

সোনালী, রূপালী, অগ্রণী, জনতাসহ রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। অন্য দুই ব্যাংক হলো বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।এত দিন নিয়ম ছিল এসব ব্যাংকের এমডি হতে হলে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

এখন নিয়ম বদলে বলা হয়েছে, ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও কেউ এমডি হতে পারবেন।

তবে আগের মতোই এমডি পদে নিয়োগ পেতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার নতুন প্রজ্ঞাপন দিয়ে এ–সংক্রান্ত নীতিমালা সংশোধন করেছে, যা আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়নি।গত ২৬ জুলাই জারি হওয়া প্রজ্ঞাপনটি ছিল, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা।’ এটি এখন সংশোধিত নীতিমালা হিসেবে অভিহিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এ নিয়ে গত ৯ মাসে একই নীতিমালা তিনবার বদল করেছে সরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর