advertisement
advertisement

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’

টাইগার শ্রফ

advertisement

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের মা দাবি করেছেন, তাঁর ছেলে রেহানকে ফাঁদে ফেলে এই অপরাধে জড়ানো হয়েছে।মঙ্গলবার হরিয়ানার সোনিপতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গ্রেপ্তার রেহানের মা শামশিদা। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে ভুল বুঝিয়ে এই নোংরা কাজের ফাঁদে ফেলা হয়েছে।

শামশিদা জানান, কিছুদিন আগে একটি গাড়িতে করে কিছু লোক তাঁদের বাড়িতে আসে এবং রেহানকে সঙ্গে নিয়ে যায়। এর পর থেকে টানা ২০ দিন ধরে ছেলের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না।গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন টাইগার শ্রফ। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান।

ওই হামলায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর