advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার

ছবি: ফ্রিপিক

advertisement

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য গ্র্যাজুয়েট ফেলোশিপ আবেদন আহ্বান করেছে। এ ফেলোশিপে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার ডলার অনুদান পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় যানবাহন এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণারত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত।ফেলোশিপের সুযোগ-সুবিধা—এ ফেলোশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অর্থ ব্যবস্থাপনা করা হবে। শিক্ষার্থীদের ভাতা, টিউশন ফি ও বাধ্যতামূলক ফি পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে।

ফেলোশিপের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর