advertisement
advertisement

শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি

খতনা করার জন্য সব রোগীর ক্ষেত্রে জেনারেল অ্যানেসথেসিয়া প্রয়োজন হয় না

advertisement

অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকে—খতনা করানোর সময় শিশুকে কি পুরোপুরি অজ্ঞান করতে হয়, নাকি শুধু অপারেশনের স্থানে লোকাল অ্যানেসথেসিয়া দিলেই চলে?খতনা (সারকামসিশন) মুসলিম ছেলেশিশুদের একটি প্রচলিত ছোট অস্ত্রোপচার।

অ্যানেসথেসিয়া ও অস্ত্রোপচারে কী ধরনের ঝুঁকি থাকতে পারে এবং সেসব ঝুঁকি কমাতে কী কী সতর্কতা নেওয়া উচিত, চলুন জেনে নিই।খতনায় কোন ধরনের অ্যানেসথেসিয়াখতনা করার জন্য সব রোগীর ক্ষেত্রে জেনারেল অ্যানেসথেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয় না।

রোগীর বয়স, শারীরিক অবস্থা, উদ্বেগ, অস্ত্রোপচারের ধরন ও চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতে অ্যানেসথেসিয়ার পদ্ধতি নির্বাচন করা হয়।লোকাল অ্যানেসথেসিয়া: এ পদ্ধতিতে লিঙ্গের নির্দিষ্ট স্নায়ু বা অস্ত্রোপচারের স্থান অবশ করা হয়, যাতে কাটাছেঁড়ার সময় ব্যথা অনুভূত না হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর