advertisement
advertisement

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা

কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারি ঘাট। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে। দীর্ঘ নীরবতা ভেঙে দ্রুতই হাঁকডাকে মুখর হয়ে উঠবে এই ঘাট

advertisement

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে এত দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা। ফলে চট্টগ্রামের চিরচেনা রাসমণি ঘাট ও কর্ণফুলীতীরের ফিশারি ঘাটের চঞ্চলতা রূপ নিয়েছিল নীরবতায়। ঘাটে নোঙর ফেলে এত দিন অলস সময় পার করেছে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো।

আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হতেই আবারও রুপালি ইলিশের সন্ধানে সাগরের পানে ভেসে যাবে এসব জলযান।কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারি ঘাট। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে।

দীর্ঘ নীরবতা ভেঙে দ্রুতই হাঁকডাকে মুখর হয়ে উঠবে এই ঘাটকর্ণফুলীর পাড়ে একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে নোঙর করে রাখা লাল রঙের মাছ ধরার নৌকাগুলো সাগরে নামার অপেক্ষায়ঘাটের খুঁটিতে অলসভাবে বেঁধে রাখা ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাগুলো আজ মধ্যরাতের পর থেকেই আবার ছুটে চলবে সাগরের পানেফিশারি ঘাটের চারপাশে নৌকার ভিড়খালের জলে ভাসছে নোঙর করা নৌকাগুলোচট্টগ্রামের কাট্টলী খালে সারিবদ্ধভাবে বেঁধে রাখা মাছ ধরার নৌকাকর্মচাঞ্চল্যহীন ফিশারি ঘাটে এত দিন অলস পড়ে ছিল মাছ ধরার নৌকাগুলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর