advertisement
advertisement

দ্রুত চিকিৎসক–সংকট দূর করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
দ্রুত চিকিৎসক–সংকট দূর করুন

advertisement

নাগরিকের চিকিৎসাসেবা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ খাত।

কিন্তু যদি এমন হয়, একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাসের বেশি সময় ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ, দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় নির্মিত ট্রমা সেন্টার অকার্যকর, আরেকটি উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ হওয়ায় প্রায় পরিত্যক্ত, আবার কোথাও কলেজের একটি ঘরে গাদাগাদি করে নামকাওয়াস্তে চিকিৎসা দেওয়া হচ্ছে কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নেই, তবে বুঝতে হবে রাষ্ট্রের কাছে নাগরিকদের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়।

প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে আসা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার এই চিত্র গভীর উদ্বেগের ও বেদনার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর