advertisement
advertisement

বছরের শুরুর দিনই পাঠ্যবই পৌঁছানো হোক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
বছরের শুরুর দিনই পাঠ্যবই পৌঁছানো হোক

advertisement

প্রাথমিক ও মাধ্যমিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী শিখনঘাটতি নিয়ে পরবর্তী শ্রেণিতে উঠছে। শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতি এর বড় কারণ হলেও শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই তুলে দিতে না পারার ব্যর্থতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। গত দুই শিক্ষাবর্ষের অভিজ্ঞতা তার বড় দৃষ্টান্ত। অন্তর্বর্তী সরকারের আমলে সময়মতো পাঠ্যবই ছাপা না হওয়ায় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের।

এবারেও নতুন শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফি বছর এমন মন্দ দৃষ্টান্তের পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।প্রথম আলোর খবর জানাচ্ছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বই ছাপা হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে অগ্রগতি আশাব্যঞ্জক। ২০ অক্টোবর পর্যন্ত ৮৬ শতাংশের বেশি বই ছাপা হয়েছে, সরবরাহ করা হয়েছে ৭৪ শতাংশ।

কিন্তু মাধ্যমিকের চিত্র ভিন্ন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর