advertisement
advertisement

পঞ্চগড় থেকে এভারেস্ট দর্শন: আট বছরের অনুসন্ধানে ফিরোজ আল সাবাহর বিরল উদ্ভাবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
পঞ্চগড় থেকে এভারেস্ট দর্শন: আট বছরের অনুসন্ধানে ফিরোজ আল সাবাহর বিরল উদ্ভাবন

এ দৃশ্য অনির্বচনীয়

advertisement

কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাহলে এভারেস্ট কেন নয়—একটি প্রশ্ন থেকে শুরু হয়েছিল অনুসন্ধান। সেই কৌতূহল, বৈজ্ঞানিক হিসাব আর বছরের পর বছর অপেক্ষার পর পঞ্চগড়ের মাটি থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। এক্সক্লুসিভ সাক্ষাতকারে সেই অনুসন্ধানের গল্প শুনিয়েছেন তিনি। ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি।

হেমন্তের শীতল বাতাসে কাঁপছে চারপাশ, দিগন্তজোড়া সবুজ ধানখেতে পড়েছে হলুদের আভা। দূরে গ্রামের বাড়িঘর, পাখির ডাক আর উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া। এমন এক চেনা বাংলার সকালে বাংলাদেশের উত্তর প্রান্তের পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট!

মাঝখানে শত শত কিলোমিটারের দূরত্ব, অথচ অনুকূল আবহাওয়ায় দিগন্তে স্পষ্ট হয়ে উঠেছে হিমালয়ের বরফঢাকা শিখর।এ দৃশ্য অনির্বচনীয়দৃশ্যটি কল্পনার মতো শোনালেও আলোকচিত্রী ফিরোজ আল সাবাহর কাছে এটি দীর্ঘ আট বছরের অনুসন্ধানের বাস্তব ফল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর