advertisement
advertisement

ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা

সিঙ্গাপুরকে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস

advertisement

ফিফার একটি বিশ্বকাপে বাংলাদেশ। শুধু অংশ নেওয়াই নয়, টানা দুই ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালেও উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৫ ফুটবল দল। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম আসর। এতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১৮৯টি দেশের কিশোর ফুটবল দল।তবে এই টুর্নামেন্টের ধরন প্রচলিত বিশ্বকাপের চেয়ে আলাদা।

এখানে শুধু একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেই আয়োজন শেষ হচ্ছে না, ছয়টি স্তরে আলাদা প্রতিযোগিতার মাধ্যমে সব দলকে শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হচ্ছে।ফিফার নতুন এই আয়োজনের মূল উদ্দেশ্য কম বয়সী ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাড়ানো। সে জন্য ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়েছে, ছোট করা হয়েছে মাঠ এবং ১১ জনের বদলে খেলছে ৮ জনের দল।

সবচেয়ে বড় পার্থক্য, বাছাইপর্বে দলের অবস্থানের ভিত্তিতে পরের ধাপে ছয়টি স্তরে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারীদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর