advertisement
advertisement

সাতক্ষীরায় সুপেয় পানি, বেড়িবাঁধে বরাদ্দের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সুপেয় পানি, বেড়িবাঁধে বরাদ্দের দাবি

গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া অতিথিরা। গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে

advertisement

সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা দূর করা ও নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনতে জাতীয় বাজেটে সাতক্ষীরার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তাঁরা বলেছেন, উপকূলীয় এ জেলার দুর্যোগ ও লবণাক্ততার ঝুঁকি বিবেচনায় নিয়ে বরাদ্দের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।গতকাল বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধের দাবিসুপেয় পানির সংকট নিরসনে সরকারি পুকুর সংরক্ষণ, বৃষ্টির পানি ধরে রাখা এবং সুলভ মূল্যে গভীর নলকূপ স্থাপনের ওপর গুরুত্ব দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর