advertisement
advertisement

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

হুলিয়ান আলভারেজ ও নিকো পাজ

advertisement

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু। একটুকরা কাপড়ে সেলাই করা একটা সংখ্যা, অথচ তার ভার পাহাড়সমান!গত আগস্টে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই তাই আর্জেন্টিনার ফুটবলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?বেশির ভাগ বিশেষজ্ঞের চোখে উত্তরটা নিকো পাজ। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো অন্য একজনকে বেছে নিয়েছেন। তাঁর পছন্দ হুলিয়ান আলভারেজ।মজার ব্যাপার, রোমেরো যাঁকে ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন, সেই আলভারেজই নাকি জার্সিটা পরতে চান না!

আর্জেন্টিনার দুই সাংবাদিক ভাই এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর পরা উচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর