নিজের একটি বিক্রয়কেন্দ্রে দীপ্তি চাকমা। খাগড়াছড়ি শহরের জামতলা এলাকায়
পাহাড়ি গয়না নিয়ে ব্যবসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। তবে ব্যবসা শুরু করার জন্য মতো পুঁজি ছিল না। আগ্রহের বশে ফেসবুকে একটি পেজ খোলেন তিনি। এরপর বাজারে গিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী নানা গয়না পছন্দ করে তার ছবি তুলে নিয়ে আসতেন। বিক্রির জন্য সেই ছবি দিতেন নিজের ফেসবুক পেজে। ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা পেলে তা দিয়ে দোকানির কাছ থেকে গয়না সংগ্রহ করতেন। পরে পাঠাতেন ক্রেতাদের কাছে।
এভাবে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে গয়নার ব্যবসা শুরু করেছিলেন দীপ্তি চাকমা। এরপর দিন দিন ব্যবসার পরিসর বেড়েছে তাঁর। এখন অনলাইনে ব্যবসার পাশাপাশি তাঁর রয়েছে দুটি বিক্রয়কেন্দ্র। যেখান থেকে সব খরচ বাদ দিয়েও গড়ে প্রতি মাসে আয় হয় অর্ধলক্ষ টাকা। দীপ্তি চাকমার বাড়ি রাঙামাটির কুতুকছড়ি এলাকায়। বাবা সতীশ চন্দ্র চাকমা ও মা শিখা চাকমার বড় মেয়ে তিনি। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘অর্নামেন্টস অব ধনপুদি’।
তাঁর বিক্রয়কেন্দ্রের একটি অবস্থিত খাগড়াছড়ি শহরের জামতলা এলাকায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।