advertisement
advertisement

১ ট্রিলিয়ন ডলার দিয়ে ইলন মাস্ক যা যা করতে পারবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
১ ট্রিলিয়ন ডলার দিয়ে ইলন মাস্ক যা যা করতে পারবেন

করোনভাইরাস মহামারি যুক্তরাজ্যে শিশু দারিদ্র্য এবং বৈষম্য পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে

advertisement

ইলন মাস্ক এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। বর্তমানে ৯১৩ বিলিয়ন বা ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলনের সম্পদ প্রতিদিন আরও বাড়ছে। তাঁর বর্তমান সম্পদ সুইজারল্যান্ডের পুরো অর্থনীতির চেয়েও বেশি। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের চেয়ে ১৩ গুণের বেশি ধনী। আর একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে ১ কোটি ১০ লাখ গুণ বেশি ধনী। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কী কী ভালো কাজ করা সম্ভব?তবে এখানে একটি বড় বিষয় মনে রাখা দরকার।

মাস্কের সম্পদের সিংহভাগই তাঁর কোম্পানিগুলোর শেয়ারের আকারে রয়েছে। কোনো নগদ টাকা হিসেবে নয়। ঠিক যেমন সাধারণ মানুষের সম্পদ তাদের নিজের বাড়ি বা জমির মূল্যের সঙ্গে জড়িয়ে থাকে। তাঁর সম্পদে ১২টি শূন্য থাকলেও তিনি চাইলেই পুরো অর্থ বা এর বড় অংশ হুট করে নগদ টাকায় বদলাতে পারবেন না। কারণ, তা করতে গেলে তাঁর কোম্পানিগুলোর শেয়ারের দাম হুট করে কমে যেতে পারে।অবশ্য তাঁর জন্য খুব একটা আফসোস করার কিছু নেই।

মাস্কের মতো ট্রিলিয়নিয়ার ব্যক্তিরা সাধারণত নিজেদের শেয়ার না বেচে বরং ব্যাংক থেকে ঋণ নিয়ে খরচের টাকা জোগাড় করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর