সিনেমার দৃশ্যে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। আইএমডিবি
একসময় বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক যুগল ছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেটে শুরু হওয়া সেই প্রেম নিয়ে ছিল বিয়ের জল্পনাও। কিন্তু ভালোবাসার সেই গল্প শেষ পর্যন্ত রূপ নেয় তিক্ত বিচ্ছেদে। সন্দেহ, অভিমান, পরিবারের আপত্তি আর দুর্ব্যবহারের অভিযোগ—কী ঘটেছিল তাঁদের সম্পর্কে? আজ ১ নভেম্বর ঐশ্বরিয়ার জন্মদিন।
এ দিনে ফিরে দেখা যাক তাঁর জীবনের বহুল চর্চিত এ ঘটনাটির বিভিন্ন দিক।প্রেমের শুরু সালমান ও ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতার খবর আলোচনায় আসে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সময়। ১৯৯৯ সালে ছবিটির শুটিং শুরুর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। পর্দায় প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেও কাছাকাছি আসেন তাঁরা। ছবিতে তাঁদের রসায়ন দর্শকের প্রশংসা পেয়েছিল।
ছবিটি মুক্তির পর সেই আলোচনায় আরও ঘি পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।