advertisement
advertisement

বানরের চেহারা দেখলেই বোঝা যায়, সুন্দরবনে কেওড়ার মৌসুম চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
বানরের চেহারা দেখলেই বোঝা যায়, সুন্দরবনে কেওড়ার মৌসুম চলছে

নৌকায় বসে আছে কয়েকটি বানর। গত রোববার দুপুরে সুন্দরবনের খোলপেটুয়া নদীর তীরে

advertisement

কারও মুখভরা কেওড়া, কারও হাতে আধখাওয়া ফল। কেউ লাফিয়ে যাচ্ছে এক ডাল থেকে আরেক ডালে, কেউ আবার নিশ্চিন্তে বসে চিবোচ্ছে। ফল নিয়ে কাড়াকাড়ি, ছোটাছুটি আর দুষ্টুমিতে মুখর কেওড়ার বন। চকচকে লোম আর টগবগে শরীর দেখে মনে হয়, বনে বানরদের উৎসব চলছে। উপলক্ষ কেওড়া ফলের ভোজ। সুন্দরবনে এখন কেওড়ার মৌসুম প্রায় শেষ। বেশির ভাগ গাছের ফল ঝরে গেছে। তবু কিছু গাছে এখনো ফল ঝুলছে, আর সেই ফলের খোঁজে গাছে গাছে ঘুরছে বানরের দল।

একটি ফল ছিঁড়ে খেয়েই চলে যাচ্ছে পাশের ডালে। খাবারের এমন প্রাচুর্যে এ সময় তাদের শরীরও বেশ হৃষ্টপুষ্ট। গত বৃহস্পতিবার সকালে কয়রা নদীর তীরের একটি কেওড়ার বনে দেখা গেল এই দৃশ্য। তবে মানুষের উপস্থিতি টের পেতেই ডালপালা পেরিয়ে গহিন বনে মিলিয়ে গেল বানরের দলটি। পড়ে রইল শুধু ছড়িয়ে-ছিটিয়ে থাকা কেওড়ার টুকরো, যেন একটু আগের জমজমাট ভোজের সাক্ষী।কেওড়াগাছের ডালে বসা একটি বানর।

গত বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কয়রা নদীর তীরঘেঁষা বনাঞ্চলেকয়রা নদীতে তখন মাছ ধরছিলেন জেলে আসাদুল সরদার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর