নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেপ্তারের খবর পেয়ে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয় নারী-পুরুষ। মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জ এলাকায়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ফেরত যায় পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
একপর্যায়ে ফয়সালকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।ফয়সাল মোহাম্মদ মদনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে বন্দর থানা-পুলিশের একটি দল মদনগঞ্জে তাঁর বাড়ি ও কার্যালয়ে যায়। এ সময় ফয়সাল তাঁর কার্যালয়ে ছিলেন।পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।