advertisement
advertisement

সুনীল কি বেঁচে আছেন, মার্শালের পরিণতি কী—উত্তর নিয়ে আসছে ‘ফেউ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সুনীল কি বেঁচে আছেন, মার্শালের পরিণতি কী—উত্তর নিয়ে আসছে ‘ফেউ’

‘ফেউ কমপ্লিট সাগা’ মুক্তি পাবে ১১ নভেম্বর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতে

advertisement

সুনীল কি আদৌ বেঁচে আছেন, নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন? সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু দলের সরদার হয়ে ওঠা মার্শাল কি পারবেন মানুষের অধিকার আদায় করতে? ডুমুরঝাঁপির মানুষগুলোর কি শেষ পর্যন্ত আশ্রয় মিলবে? ‘ফেউ’ দেখে যেসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন দর্শকেরা, এবার সেগুলোর পরিণতি জানা যাবে। ১২ নভেম্বর চরকিতে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’।তবে এটি ‘ফেউ’–এর দ্বিতীয় মৌসুম নয়।

প্রথম মৌসুমের কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত করে তৈরি হয়েছে পূর্ণাঙ্গ এই ধারাবাহিক। চরকির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ পর্বের ‘ফেউ কমপ্লিট সাগা’ মুক্তি পাবে ১১ নভেম্বর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ১২ নভেম্বরের শুরুতে।জঙ্গলের নিয়ম ভাঙলে কী হয়৩ নভেম্বর রাতে প্রকাশিত হয়েছে ধারাবাহিকটির প্রচার–ঝলক। সেখানে শোনা যায় জঙ্গলের নিজস্ব নিয়মের কথা।

একটি সংলাপের বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর