advertisement
advertisement

এখন কী করবেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
এখন কী করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৪৭ বার ভোটারদের বলেছেন, ব্যালটে তাঁর নাম আছে এমনটা ধরেই যেন তাঁরা ভোট দেন। কিন্তু ফল হয়েছে উল্টো। গতকাল বুধবার সকাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের জাতীয় ভোটে ডেমোক্র্যাটরা প্রায় ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

১৯৭৬ সালের পর কংগ্রেস নির্বাচনে কোনো দলের এটাই সবচেয়ে বড় ব্যবধান।ফল প্রকাশের পর ট্রাম্প দাবি করেন, ব্যালটে তাঁর নাম থাকলে রিপাবলিকানরা বিপুল ভোটে জিততেন। তবে এমন পরাজয়ের প্রস্তুতি হোয়াইট হাউস শুরু করেছিল গত এপ্রিলেই। নতুন আইন ছাড়াই নির্বাহী ক্ষমতা ব্যবহারের উপায় এবং কংগ্রেসের সম্ভাব্য তদন্ত সামাল দেওয়ার পরিকল্পনা করছিলেন তাঁর সহযোগীরা।ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের কথা বলেছেন।

আবার তাঁদের পাস করা বিলে ভেটো দেওয়ার ক্ষমতাও তাঁর হাতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর