advertisement
advertisement

সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি

সঞ্চয়পত্র

advertisement

চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা উৎস করকে চূড়ান্ত করের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো, আপনি সঞ্চয়পত্র কিনলে যে মুনাফা পান, এর ওপর ১০ শতাংশ কর কেটে রাখা হয়। আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) না থাকলে মুনাফার ওপর ১৫ শতাংশ কর কেটে রাখা হয়।এত দিন এই কর চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হতো। সঞ্চয়পত্রের মুনাফার ওপর আর বাড়তি কর দিতে হতো না।

আবার একবার কেটে নেওয়ার পর তা আর ফেরতও পাওয়া যেত না।কিন্তু চলতি অর্থবছর থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে না। এটি অগ্রিম কর হিসেবে কেটে রাখা হবে। বছর শেষে বেশি কর কেটে রাখা হলে পাওনা টাকা ফেরত পাওয়া যাবে। আবার বাড়তি কর হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগকে বাকি টাকা দিতে হবে।

আয়কর রিটার্নের মাধ্যমে এসব হিসাব–নিকাশ করা হয়।এবার দেখা যাক, এই নতুন নিয়মে কার লাভ হলো, কার ক্ষতি হলো—যা পরিবর্তন হলোসঞ্চয়পত্রের মুনাফা দেওয়ার সময় যে উৎসে কর কেটে রাখা হয়, তা আর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর