যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের শিক্ষক তানজিল শফিক
বাংলাদেশের শহরগুলো নিয়ে আমাদের আলোচনা সাধারণত কিছু পরিচিত সমস্যার মধ্যেই ঘুরপাক খায়—যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ, আবাসনসংকট, ফুটপাত দখল, নাগরিক সেবার অপ্রতুলতা ইত্যাদি। আমরা সমস্যা চিহ্নিত করি, বিশেষজ্ঞদের ডাকি, পরিকল্পনা করি, প্রকল্প হাতে নিই। তারপরও সংকট থেকে যায়। একটি সমস্যার সমাধান করতে গিয়ে প্রায়ই আরেকটি সমস্যার জন্ম দিই।
কিন্তু আমরা কি ভেবে দেখেছি, সমস্যাটি শুধু আমাদের পরিকল্পনার ঘাটতিতে নয়?আমার মনে হয়, বাংলাদেশের নগর সংকটের গভীরে রয়েছে নগর-কল্পনার সংকট। আমরা কেমন শহর চাই, সেই শহর কার, কার জীবনকে কেন্দ্র করে তার পরিকল্পনা হবে, প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কী হবে—এসব মৌলিক প্রশ্নের উত্তর নিয়ে আমাদের সম্মিলিত কল্পনা অত্যন্ত সীমিত।
এই সীমাবদ্ধতার শিকড় রয়েছে আমাদের ইতিহাস ও নগরায়ণের দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে।নদীমাতৃক থেকে নগরসভ্যতাআমাদের এই ভূখণ্ডের সভ্যতার ইতিহাস রোমের মতো একক, কেন্দ্রীভূত নগরকে ঘিরে গড়ে ওঠেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।