ছবিতে নুসরাতকে দেখা গেছে মভ পিঙ্ক রঙের এমব্রয়ডারি করা স্ট্র্যাপলেস করসেট টপে। টপটির সুইটহার্ট নেকলাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিটিং লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।
ফ্যাশনে গ্ল্যামার আর আভিজাত্য একসঙ্গে ফুটিয়ে তুলতে জানেন নুসরাত জাহান। এবার মভ পিঙ্ক রঙের নজরকাড়া সাজে ধরা দিলেন অভিনেত্রী। ভারী কাজের করসেট টপ, ঝলমলে সাটিন স্কার্ট আর পরিমিত মেকআপে তাঁর পুরো লুকেই রয়েছে রাজকীয় আমেজ।ছবিতে নুসরাতকে দেখা গেছে মভ পিঙ্ক রঙের এমব্রয়ডারি করা স্ট্র্যাপলেস করসেট টপে। টপটির সুইটহার্ট নেকলাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিটিং লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।
পুরো পোশাজুড়ে গোলাপি ও সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ, সঙ্গে ছোট ছোট ঝলমলে অলংকরণ। নিচে একই রঙের ফ্লোয়ি সাটিন স্কার্ট। কোমরের কাছে কাপড়ের ভাঁজ ও ড্রেপিং স্কার্টটিতে এনেছে বাড়তি আভিজাত্য। দুই হাতের ওপর আলগাভাবে জড়িয়ে রাখা একই রঙের কাপড় পুরো সাজে যোগ করেছে কোমলতা।অ্যাকসেসরিজেও বাড়াবাড়ি করেননি নুসরাত। গলায় পরেছেন সূক্ষ্ম নকশার একাধিক গোল্ড চেইন, কানে ছোট দুল, হাতে সরু ব্রেসলেট ও আংটি।
পোশাকের ভারী কাজের সঙ্গে এই হালকা গয়নার সমন্বয় বেশ মানানসই।মেকআপে ছিল সফট গ্ল্যাম লুক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।