সেমিনারে বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ঢাকা, ১০ নভেম্বর ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল ও কার্যকর নীতিমালা প্রয়োজন বলে জানান মন্ত্রী।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী এসব কথা বলেন।‘স্থিতিশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাকসেলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সেমিনারটি আয়োজন করা হয়েছে।সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, সাইবার ঝুঁকি, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’—সবকিছুই এখন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।