জাকারিয়া মাহমুদ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতকড়া পরা এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে।পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।ওই আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার নাম জাকারিয়া মাহমুদ।
তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হরিপুর এলাকার হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, জাকারিয়া মাহমুদকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ।
তাঁকে থানায় নেওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল মহাসড়কের করিচের পুল এলাকায় কয়েকজন একটি পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।