মার্কিন শতকোটিপতি মাইকেল ব্লুমবার্গ ও ডায়ানা বিয়ে করেছেন
প্রেমের কোনো বয়স নেই—কথাটা যেন আরেকবার মনে করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ৮৪ বছর বয়সে এসে দীর্ঘদিনের সঙ্গী ডায়ানা টেলরকে (৭১) বিয়ে করেছেন তিনি। তাঁদের সম্পর্কের বয়স ২৬ বছর! এ যেন স্লো বার্ন রোমান্স। এত দিন একসঙ্গে কাটানোর পর এবার বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তাঁরা। ৯ নভেম্বর সোমবার নিউইয়র্কের আপার ইস্ট সাইডে নিজেদের বাড়িতে ছোট পরিসরে বিয়ের আয়োজন করেন এই জুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। ছিলেন ব্লুমবার্গের দুই মেয়ে এমা ও জর্জিনা। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ব্লুমবার্গের মুখপাত্র।বিয়ের পর প্রায় ১৫ জন অতিথিকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবদম্পতি।২০০০ সালে একটি ব্যবসায়িক মধ্যাহ্নভোজে প্রথম তাঁদের দেখা হয়েছিল। সে সময় ব্লুমবার্গ নিউইয়র্কের মেয়র পদে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
ওই দিন পরে একটি রেস্তোরাঁয় আবার দেখা হয় দুজনের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।