advertisement
advertisement

হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালত

advertisement

ঢাকার আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি মো. কাউসার মিয়া।দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আসামি কাউসারের পালানোর বিষয়টি জানা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এডিসি নাসির আহম্মেদ প্রথম আলোকে বলেন, আসামি কাউসারকে কাঠগড়ায় আনা হয়। কিন্তু হত্যা মামলাটির সাক্ষী না আসায় আজ শুনানি হয়নি। কাউসারকে কাঠগড়ায় রাখা হয়েছিল হাতকড়া পরিয়ে। তিনি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা প্রথম আলোকে বলেন, কাউসারের বাড়ি নেত্রকোনায়।

বাবার নাম রুকু মিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর