advertisement
advertisement

প্রেমের ফাঁদে এনভিডিয়া!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
প্রেমের ফাঁদে এনভিডিয়া!

advertisement

প্রেমের এই ফাঁদ পাতা ভুবনেকে কোথায় ধরা পড়ে কে জানে!প্রেমে পড়ার জন্য বয়স লাগে না। পেশা লাগে না। এমনকি বুদ্ধিও লাগে না। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, ব্যবসায়ী—কেউই প্রেমের ফাঁদ থেকে নিরাপদ নন। কেউ প্রেমিকার জন্য চাঁদ এনে দিতে চান। কেউ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেন। কেউ আবার প্রেমিকার পেছনে গোয়েন্দা লাগান!সম্প্রতি প্রেমের এই চিরন্তন ফাঁদে প্রযুক্তির নতুন এক অধ্যায়ের খবর পাওয়া গেল।

আলোচনায় উঠে এসেছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর একটির শীর্ষে তাঁর অবস্থান। তাঁকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক আছে। কিন্তু খবরটি পড়তে গিয়ে আমার মনে হলো, প্রেমের বাজারে এবার নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তারও প্রতিদ্বন্দ্বী!ব্যাপারটা একটু ভেবে দেখুন।

এনভিডিয়া এমন এক কোম্পানি, যারা পৃথিবীকে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি জোগাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর