advertisement
advertisement

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

কাগজে ছাপানো সাদাকালো একটি ছক কীভাবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাকে এক সুতোয় বাঁধে?

advertisement

রাজধানীর অনেক এলাকায় দোকানে চা খেয়ে বিল দেওয়ার সময় একটি পরিচিত দৃশ্যের মুখোমুখি হই। ক্যাশ কাউন্টারের সামনে সারি বেঁধে রাখা আছে রঙবেরঙের চার-পাঁচটি প্লাস্টিকের স্ট্যান্ড। কোনোটি গোলাপি, কোনোটি কমলা, আবার কোনোটি নীল। প্রতিটির গায়ে আঁকা সাদাকালো কিছু বর্গাকার ছক। এগুলোই কিউআর কোড। আপনার ফোনে হয়তো একটি নির্দিষ্ট ব্যাংকের অ্যাপ আছে, কিন্তু দোকানদারের কাছে রয়েছে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সেবার কিউআর কোড।

ফলে ডিজিটাল যুগে থেকেও শেষ পর্যন্ত মানিব্যাগ হাতড়ে খুচরা টাকার খোঁজ করতে হয়।কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত? আপনার ফোনে যে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপই থাকুক না কেন, সেটি দিয়েই কোডটি স্ক্যান করে মুহূর্তে বিল মিটিয়ে দেওয়া যেত! ঠিক এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’।

কেমন হতো, যদি দোকানে পাঁচটি স্ট্যান্ডের বদলে মাত্র একটি কিউআর কোড থাকত?এটি এমন একটি অভিন্ন কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কোড ব্যবহার করে লেনদেন করতে পারেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর