দুদকের উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পর ভাইয়ের দোকানে চাকরি নিয়েছিলেন মো. শরীফ উদ্দিন
উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন ভাতা প্রাপ্য হবেন। দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়।
২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়।
চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।