হোসেন জিল্লুর রহমান: নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)
বাংলাদেশে বিকেন্দ্রীকরণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ঢাকার বাইরে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানো এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কথা বারবার বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রের বাস্তব গতিপথ অনেক ক্ষেত্রেই এর বিপরীত। ক্ষমতা, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ক্রমেই কেন্দ্রে জমা হয়েছে।
এই পরিস্থিতি বদলাতে হলে শুধু ভালো পরিকল্পনা যথেষ্ট নয়; রাষ্ট্রের ঐতিহাসিক চরিত্র, ক্ষমতার বিন্যাস এবং সেই ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক ও প্রশাসনিক প্রবণতা বুঝতে হবে।আমাদের রাষ্ট্রকাঠামোর বড় অংশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার বহন করছে। ঔপনিবেশিক শাসনব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল ওপর থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। জনগণের অংশগ্রহণ বা স্থানীয় প্রতিষ্ঠানের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ সেখানে মুখ্য ছিল না।
স্বাধীনতার পর দেশীয় রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেও প্রশাসনিক কাঠামোর মৌলিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।